June 22, 2026, 10:06 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

সাধারন জনগণের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে- মতবিনিময়ে এমপি সেলিমুজ্জামান সেলিম।

অভয়নগর প্রতিবেদক
oplus_131072

গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) নবনির্বাচিত সাংসদ সদস্য  সেলিমুজ্জামান সেলিম বলেছেন জনগণের প্রতিনিধি হিসেবে আমি সর্বপ্রথম তাদের স্বার্থকে প্রধান্য দিব।আমার আসনে  কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জনগনের যেভাবে সুবিধা দেওয়া যায় সেই ব্যবস্থা করবো।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া’র সভাপতিত্বে প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্য  সেলিমুজ্জামান সেলিমকে উপজেলা পরিষদের সামনে থানা অফিসার সহ সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো।পরে সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময়ে নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বিভিন্ন দপ্তরের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রকৌশল বিভাগ, পুলিশ, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগসহ  অন্যান্য দপ্তরের সমস্যা গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল খান, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম,উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত,সহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার