June 8, 2026, 8:03 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

বাঘারপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান: অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার

অভয়নগর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষ্কার ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৬টা ৩০ মিনিটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন অধ্যাপক গোলাম রসুল, যশোর-৪ (৮৮) আসনের সংসদ সদস্য। বাঘারপাড়া চৌরাস্তা থেকে শুরু হওয়া এ অভিযানে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী অংশ নেন।
অভিযানের শুরুতে নেতাকর্মীদের কয়েকটি দলে ভাগ করে বাজারের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা, ড্রেন ও আবর্জনা পরিষ্কার করা হয়। পুরো কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমরা চাই বাঘারপাড়া হোক চাঁদাবাজিমুক্ত, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন একটি মডেল উপজেলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জনপদকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে হবে।”
পরিচ্ছন্নতা অভিযান শেষে অধ্যাপক গোলাম রসুল প্রাথমিক শিক্ষকদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে শিক্ষা উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আ. জব্বার, কর্মপরিষদ সদস্য আব্দুল হায়, পৌর আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুল হকসহ অন্যান্য স্থানীয়



ফেসবুক কর্নার