June 8, 2026, 8:01 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

কেরানীহাটে বায়তুশ শরফে রকমারি ইফতার ও বিরিয়ানির জমজমাট আয়োজন

অভয়নগর প্রতিবেদক

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর সাতকানিয়ার কেরানীহাটে বায়তুশ শরফ রেস্তোরাঁয় মাহে রমজান উপলক্ষে রকমারি ইফতার ও বিরিয়ানির বিশেষ আয়োজন করা হয়েছে। রেস্তোরাঁটির মালিক ছোট মিয়া মোঃ মনির আহমেদ জানান, স্পেশাল আইটেম ইফতারি, গরুর মাংসের বিরিয়ানি ও সাদা ভাতের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ক্রেতারা মানসম্মত ও সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন।
তিনি বলেন, একসময় বিরিয়ানি বিশেষ অনুষ্ঠানকেন্দ্রিক খাবার হিসেবে পরিচিত থাকলেও এখন ইফতারের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। উন্নতমানের চাল, গরুর মাংস ও বিশেষ মসলার সংমিশ্রণে তৈরি বিরিয়ানির চাহিদা রমজান শুরু থেকেই বেড়েছে। প্রতিদিন গড়ে দুই শতাধিক প্লেট বিক্রি হচ্ছে। প্রতি প্লেট বিরিয়ানির দাম রাখা হয়েছে ২০০ টাকা এবং আধা প্লেট ১৩০ টাকা।
ইফতার কিনতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, রমজানে পরিবার নিয়ে একসঙ্গে ইফতার করার আনন্দ আলাদা। অনেকেই বাড়িতে আয়োজনের পাশাপাশি বাইরে থেকে পছন্দের কিছু আইটেম সংগ্রহ করছেন। কেঁওচিয়া ইউনিয়নসহ আশপাশের গ্রামাঞ্চলেও রকমারি ইফতার আয়োজন জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ বড় পরিসরে রান্না করে মসজিদে বিতরণ করছেন, আবার অনেকে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন ইফতারের খাবার।



ফেসবুক কর্নার