June 8, 2026, 8:02 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

আটোয়ারীতে বিএসটিআই অনুমোদন ছাড়া চিজ-ঘি বাজারজাতের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলার মেলা বাজারে অবস্থিত ‘রাফিয়া চিজ পয়েন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই অনুমোদন ছাড়াই চিজ ও ঘি বাজারজাত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি সাদা প্যাকেটে চিজ প্যাকেটজাত করে নিজস্ব স্টিকার ব্যবহার করে বাজারে বিক্রি করছে। একইভাবে ঘিও নিজস্ব ব্র্যান্ড নামে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্যাকেটজাত খাদ্যপণ্য বাজারজাতের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট পণ্যে মান নিয়ন্ত্রণের নির্ধারিত চিহ্ন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হলে প্রকৃত অবস্থা স্পষ্ট হবে বলে মনে করছেন তারা।



ফেসবুক কর্নার