July 2, 2026, 11:37 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

রাণীনগরে নবনির্বাচিত এমপির মতবিনিময় ও সহায়তা বিতরণ

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পাঁচটি পরিবার এবং একটি মাদ্রাসার মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় তিনি পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের আইন-শৃঙ্খলা সভা ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং উন্নয়ন ও জনসেবামূলক নানা বিষয়ে মতবিনিময় করেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সংসদ সদস্য। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার