July 2, 2026, 11:36 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

জুরাছড়িতে তিন দিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় দান ও পূণ্য উৎসব সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলা এলাকায় তিন দিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় দান ও পূণ্য উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ২১, ২২ ও ২৩ তারিখ জুরাছড়ি সদর থেকে ফকিরাছড়ি, বামে মৈদং, মন্দিরাছড়া ও ভুয়াতুলিছড়া এলাকায় স্ব-ধর্ম দায়ক-দায়িকাদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রদ্ধেয় বুদ্ধশ্রী মহাস্থবির ভান্তে ও তাঁর সংঘশিষ্যদের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, ফানুস ও প্রদীপ দানসহ বিভিন্ন ধর্মীয় দান সম্পন্ন করা হয়। ভক্তরা ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করেন। এছাড়া বুদ্ধ বন্দনা, ধর্মদেশনা, সূত্রপাঠ ও পারিত্রাণ পাঠের আয়োজন করা হয়। ভান্তে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করে দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন।
এর আগে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে শত শত নারী-পুরুষ ভক্ত ভান্তেকে সভাস্থলে নিয়ে আসেন। বৌদ্ধ পতাকা, ফুল ও প্রদীপ হাতে নিয়ে তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। নৌকা, ভেলা ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে ভান্তেকে অনুষ্ঠানে আনা হয়, যা উপস্থিতদের মধ্যে গভীর ভক্তি ও আবেগের সৃষ্টি করে।
অনুষ্ঠানে জীবের কল্যাণ, মৃত আত্মীয়দের উদ্দেশ্যে পুণ্য হস্তান্তর (পট্টিদান) এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করে প্রজ্ঞার আলো ছড়িয়ে দেওয়ার প্রতীকী বার্তা দেওয়া হয়। ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, হেডম্যান সুজন চাকমা, সুবলং শাখা বনবিহারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু দয়াল বিহারী চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে নৈতিকতা, করুণা, মৈত্রী ও সম্প্রীতির চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে।



ফেসবুক কর্নার