June 22, 2026, 11:00 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত সাখাওয়াত হাসান

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. সাব্বির (২১) শাহিন ইসলামের ছেলে। তিনি নগরের শাহমখদুম থানা এলাকার পবা রাইসমিলপাড়া মহল্লার বাসিন্দা। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, একই এলাকার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এ ঘটনায় অভিযুক্ত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, জাসনের সঙ্গে নিহতের পরিবারের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল।
নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি বিক্রিকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্তাধীন



ফেসবুক কর্নার