July 2, 2026, 11:42 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী জেলা ও থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, “মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।



ফেসবুক কর্নার