June 8, 2026, 9:05 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

বাসাইলে ভুল চিকিৎসায় ১৭ হাজার মুরগির মৃত্যু: ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইলে অপচিকিৎসা ও প্রতারণার মাধ্যমে ১৭ হাজার মুরগি মৃত্যুর অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী খামারি আলমগীর হোসেন। মানববন্ধনে দাবি জানানো হয়, সংশ্লিষ্ট চিকিৎসক ও ফার্মার বিরুদ্ধে শাস্তি এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রান্তিক খামারি ও গ্রামবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। ক্ষতিগ্রস্ত খামারি আলমগীর হোসেন, স্থানীয় বদিউজ্জামান বিদ্যুত, মাছুম রানা, আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, শুধুমাত্র নিজস্ব কোম্পানির ওষুধ বিক্রির স্বার্থে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হয়েছে। রোগ অনুযায়ী সঠিক পরামর্শ না দিয়ে অন্য কোম্পানির ওষুধের গুণগত মানের সমালোচনা করে খামারীকে রেনেটা ফার্মার ওষুধ ব্যবহারে প্রলুব্ধ করা হয়। ওষুধ প্রয়োগের পর মুরগির মৃত্যু শুরু হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও সেলসম্যান যোগাযোগ রক্ষা করেননি। বক্তারা বলেন, এটি চিকিৎসার নামে প্রতারণা ও দায়িত্বের অবহেলা।
ভুক্তভোগী খামারি থানায় ও প্রাণিসম্পদ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই মাস আগে ৫৫ হাজার মুরগি তোলেন আলমগীর হোসেন। ১৪ ফেব্রুয়ারি রেনেটা ফার্মা ও অপসোনিন ফার্মার চিকিৎসক কৌশলে প্রেসক্রিপশন লিখে দেন। পরের দিন চারটি এন্টিবায়োটিক ওষুধ প্রয়োগের পর ১৭ হাজার মুরগি মারা যায়। এরপরও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
মানববন্ধনে বক্তারা জানান, ক্ষতিপূরণ না দিলে রাস্তায় আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে। এ ঘটনায় চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে এবং উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে।



ফেসবুক কর্নার