April 28, 2026, 8:36 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এমপি আব্দুল আলীমের সাক্ষাৎ

অভয়নগর প্রতিবেদক

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় অবৈধ মাদকদ্রব্য রোধ, নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ আব্দুল আলীম।
সাক্ষাৎকালে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাননীয় এমপি আব্দুল আলীম বলেন, মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।



ফেসবুক কর্নার