April 28, 2026, 8:21 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রায়গঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির দায়ে ১৪ জনকে কারাদণ্ড, জব্দ ৭ ডাম্প ট্রাক

রাকিবুল ইসলাম রাকিব

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রির দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ডাম্প ট্রাকও জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক; তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম; এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা ঘোষণা করেন। আদালত ১২ জনকে দুই মাস, একজনকে চার মাস এবং একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
মাসুদ রানা জানান, কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার