June 8, 2026, 9:08 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

মহেশপুরে অভিযান: ৫০.৭ লিটার কোডিন সিরাপ ও ৮ কেজি গাঁজা উদ্ধার, ১ গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ ওসিরুদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কৃষ্ণপুর বন্দিপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম। দলটির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান। উপস্থিত সাক্ষীদের সামনে আসামির বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হলে চৌকির নিচে মেঝেতে লুকানো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে তিন ব্র্যান্ডের কোডিন মিশ্রিত তরল সিরাপ—১৭০ বোতল উইনসেরেক্স (WINCEREX), ১৯৯ বোতল উইংরেক্স (WINGREX) এবং ১৩৮ বোতল এসকাফ (ESKUF), যার মোট পরিমাণ ৫০.৭ লিটার। এছাড়া আলাদা একটি বস্তায় মোড়ানো ৪টি পোটলায় মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা।
অভিযান শেষে আলামত জব্দ তালিকা প্রস্তুত ও নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার