July 2, 2026, 11:03 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬টি মামলা দায়ের ও দণ্ড প্রদান

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। অভিযানটি কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪২ ও ৫১ ধারার অধীনে পরিচালিত হয়।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ মিশ্রণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৬ জন আসামির মধ্যে ৫ জনকে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে ১ জন আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত), স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক। বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার