April 28, 2026, 8:21 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

নন্দীগ্রামে মাসিক আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান জোরদার

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘ভদ্রাবতী’ তে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজার নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।.
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি গণেশ চন্দ্র রায়, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক মামুন আহমেদ, নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাকিব বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি রফিকুল ইসলাম, সড়ক ও জনপদের উপ-বিভাগীয় কর্মকর্তা রুহুল আজম, প্রকৌশলী মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের এজিএম কায়সার রেজা এবং গ্রাম-আদালতের সমন্বয়কারী ইয়াছিন আলী প্রমুখ।
সভায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়াও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডসহ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধিরা জানান, অবৈধ দখলদারদের চিহ্নিত করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় শৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং, অগ্নিনির্বাপণ প্রস্তুতি ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।.
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, নন্দীগ্রামকে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। নন্দীগ্রাম ২০শয্যা ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নানাবিধ সমস্যা গুলি আলোচনা করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার