March 8, 2026, 4:19 am

দুর্নীতি,চাঁদাবাজ,মাদকমুক্ত উপজেলা গড়তে চাই মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায়–  মুহাদ্দিস রবিউল বাশার (এমপি )

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

রমজানেও থেমে নেই মাদক কারবারিদের তৎপরতা। ইফতারের পরপরই মাদক সেবীদের ভিড় জমে যায় মাদক কারবারিদের আস্তানার সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও  নিয়মিত অভিযান না থাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করলেও অপরাধীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের এমন বক্তব্যে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা কমিটির সভার সদস্যরা। ইফতারের পরেই ফুলতলা মৎস্য সেটের পাশে সড়ক ও জনপদ বিভাগের অফিসের পাশেই দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে চলে মাদক বিকি ,কিনি। থানা থেকে ৩,শ গজ দূরে এই কারবার চললেও দেখার কেউ নাই। অথচ সন্ধ্যায় ইফতারের পরে বিভিন্ন মাদক-সেবীদের লাইন ও আড্ডা পড়ে গেলেও রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের লোক দেখানো অভিযানে মাঝে মধ্যে জেল হাজতে গেলেও ফিরে এসে বহাল তবিয়াদে চলে পুরানো কারবার। এছাড়াও বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য উর্ধ্বগতি, গ্যাসের দাম বৃদ্ধি সহ নানান বিষয়ে বাজার মনিটরিংয়ের  ব্যাপারে আলোকপাত করেন বক্তারা। এ সময় বক্তারা আরো বলেন অবৈধ ট্রলি, ট্রাক, ড্রাম্পার, চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি জানান। এ ছাড়াও দুর্ঘটনায় এড়াতে রাস্তার দু,পাশে ইট গাছের গুড়ি বালু  অপসারণসহ হাসপাতাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপরোক্ত বক্তব্যের আলোকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয়ে সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ- আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথির বক্তব্যে বলেন কালীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তুলতে দুর্নীতি, চাঁদাবাজ ,মাদকমুক্ত করতে হলে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ এলাকার চেয়ারম্যান ,মেম্বার সহ রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তাহলে সন্ত্রাস ,দুর্নীতি ,চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়ে তোলা সম্ভব হবে। বাজার নিয়ন্ত্রণের জন্য উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান। কোন অবস্থাতে বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে প্রতিনিয়ত বাজার ব্যবস্থাপনা কমিটির নজর দেওয়ার আহবান জানান। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা সহ রাস্তার পাশে অবৈধ ব্যবসায়ীদের রাখা কাঠ, বালু ,ইট অপসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোজাম্মেল হক গাইন, আলিম আল রাজি টোকন, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম মো. আব্দুল্লাহ, ফেরদৌস মোড়ল সহ  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার