June 8, 2026, 11:01 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষ

অভয়নগর প্রতিবেদক

শিবচর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলা-র পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষক মাহাবুব মোল্লার গোয়ালঘর ও খামার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছে ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁস।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরবতায় হঠাৎ গোয়ালঘর থেকে আগুনের শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে ভেতরে থাকা গবাদিপশু পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মাহাবুব মোল্লা জানান, এসব গবাদিপশুই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সব হারিয়ে তিনি এখন দিশেহারা অবস্থায় রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।



ফেসবুক কর্নার