July 2, 2026, 9:32 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

অভয়নগর প্রতিবেদক

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে খুলনার কয়রা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা থানার অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে তিনি বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি এবং বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, “রমজানে দ্রব্যমূল্য সহনশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে। কোনো প্রকার সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না।”
তদারকিকালে বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম উপস্থিত ছিলেন। তিনি বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় বাজারে উপস্থিত ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত তদারকির দাবি



ফেসবুক কর্নার