July 2, 2026, 9:32 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

মনিরামপুরে ফেলে যাওয়া শিশু সোহানের ঠাঁই লাল বানুর ভাঙা ঘরে

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

মনিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামের মাষ্টার ইসমাইল হোসেন এতিমখানায় রাখার উদ্দেশ্যে আনা অসহায় শিশু সোহানের শেষ পর্যন্ত আশ্রয় হয়েছে একই গ্রামের হতদরিদ্র আবুবক্কারের স্ত্রী লাল বানুর ভাঙা ঘরে।
লাল বানু জানান, রমজানের প্রথম দিন এক মহিলা শিশু সোহানকে নিয়ে আসেন এতিমখানায় রাখার জন্য। কিন্তু কর্তৃপক্ষ জানায়, ভর্তি করতে হলে আরও এক মাস অপেক্ষা করতে হবে। এতে বিপাকে পড়েন শিশুটিকে নিয়ে আসা ওই মহিলা।
ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিলেন লাল বানু ও একই গ্রামের সকো হুজুর নামে এক ব্যক্তি। শিশুটিকে আনা মহিলা জানান, তিনি সোহানের মায়ের পাশের বাসায় কেশবপুর এলাকায় ভাড়া থাকেন। হঠাৎ সোহানদের বাড়িতে কান্নার শব্দ শুনে ছুটে গিয়ে তিনি দেখতে পান শিশুটিকে মারধর করা হচ্ছে। পরে তিনি সোহানকে উদ্ধার করে এতিমখানায় নিয়ে আসেন।
জানা গেছে, সোহান মঙ্গলকোট গ্রামের ফারুক মোড়ল ও ফরিদা দম্পতির ছেলে। মায়ের কাছে ফিরে যাবে কি না জানতে চাইলে সোহান জানায়, সে আর মায়ের কাছে যেতে চায় না; ফিরে গেলে তাকে ক্ষতি করা হতে পারে বলে তার আশঙ্কা। শিশুটির এমন কথায় উপস্থিত লোকজন বিস্মিত হন।
বর্তমানে লাল বানুর ভাঙা ঘরেই আশ্রয় হয়েছে সোহানের। তাকে দেখতে প্রতিদিন এলাকাবাসীর ভিড় জমছে। লাল বানু বলেন, “যদি এতিমখানায় জায়গা না হয়, তাহলে আমি নিজেই তাকে লালন-পালন করব, পড়াশোনা শেখানোর চেষ্টা করব।”
লাল বানুর এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে। স্থানীয়রা শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।



ফেসবুক কর্নার