June 8, 2026, 10:04 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে মোংলা উপজেলায় প্রথম তাইবা আক্তার

অভয়নগর প্রতিবেদক

শেখ রাফসান, মোংলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) মোংলা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে তাইবা আক্তার।
তাইবা আক্তার মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের মিঠু মৃধার মেয়ে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের ছোঁয়া লেগেছে।
জয়মনিরঘোল দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে এবতেদায়ী বিভাগে অংশ নিয়ে সে এ কৃতিত্ব অর্জন করে। চলতি বছরের পঞ্চম শ্রেণির ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের এই মেধাবী শিক্ষার্থী উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
প্রতিষ্ঠানটি শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও আদর্শিক গঠনে সুপরিচিত। ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সুপরিকল্পিত শিক্ষাব্যবস্থা, কঠোর পরিশ্রম এবং নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টা। মাদ্রাসার প্রধান সুপার মোঃ আল-আমিনের প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতৃত্বে একঝাঁক উদ্যমী শিক্ষক-শিক্ষিকা নিরলসভাবে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছেন। নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার সমন্বিত প্রয়াসই এই সাফল্যের মূল ভিত্তি।
শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও সুশৃঙ্খল পরিচর্যায় তাইবা আক্তার তার মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে। এই অর্জন প্রমাণ করে, জয়মনিরঘোল দারুসসুন্নাহ এবতেদায়ী মাদ্রাসা কেবল পাঠ্যশিক্ষাই নয়, বরং বহুমাত্রিক প্রতিভা বিকাশের ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



ফেসবুক কর্নার