April 28, 2026, 5:27 pm
শিরোনাম :
ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ীগণ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে এই সহায়তা বিতরণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বারোপ করেন এবং স্থানীয় প্রাণিসম্পদ চাষের সক্ষমতা বৃদ্ধিতে প্রশংসাসূচক মন্তব্য রাখেন।



ফেসবুক কর্নার