April 28, 2026, 5:27 pm
শিরোনাম :
ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার লক্ষ্মীপুরে রামগতিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা নাটোরে নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে আলোচিত হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

মনজুরুল ইসলাম নাটোর

নাটোরের সিংড়া উপজেলার আলোচিত আব্দুল কাহার হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় নাটোরের অতিরিক্ত দায়রা জজ, ৪র্থ আদালতের বিচারক মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া গ্রামের মোঃ আঃ মজিদ মন্ডলের ছেলে মোঃ মাসুদ রানা এবং মৃত ফজলার রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান মিন্টু। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে হাজির ছিলেন।
আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পূর্বের হাজতবাসকাল (যদি থাকে) মূল সাজা থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এছাড়া আদায়কৃত অর্থদণ্ডের মধ্যে থেকে ১ লাখ টাকা সরকারি কোষাগারে মামলা পরিচালনার ব্যয় বাবদ জমা দিয়ে অবশিষ্ট অর্থ ক্ষতিপূরণ হিসেবে এজাহারকারীকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডিতদের সাজা ভোগের জন্য নাটোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনার পর দায়ের হওয়া মামলাটি তদন্ত ও বিচারিক প্রক্রিয়াসহ প্রায় এক দশক ধরে চলছিল। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে উপস্থাপিত আলামত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় ঘোষণা করেন।
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, “মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা শুরু থেকেই আশা করেছিলাম, ন্যায়সংগত রায় হবে। এই রায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।”
রায় ঘোষণার পর বাদী মোঃ আব্দুর রশিদ বলেন, “দীর্ঘদিন ধরে আমার ছেলে হত্যার বিচার প্রত্যাশা করেছি। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে যে মানুষটি হারিয়েছি, তার শূন্যতা কখনও পূরণ হবে না।”



ফেসবুক কর্নার