July 2, 2026, 8:39 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

ঘুষ কেলেঙ্কারির সংবাদ প্রকাশেই মোড় ঘুরল দৈনিক অভয়নগরে খবরের পর ঘুষের টাকা ফেরত দিলেন ভূমি কর্মকর্তা আশরাফুজ্জামান

মুজাহিদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের দোকানঘর বরাদ্দকে কেন্দ্র করে গুরুতর ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুজ্জামান এর বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জি.এম. আবুল বাশার এর কাছ থেকে দোকানঘর বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে তিন লাখ টাকা উৎকোচ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, লাল রঙের একটি শপিং ব্যাগে করে ওই অর্থ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়ে গ্রহণ করা হয়।
ভুক্তভোগীর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে দোকানঘর বরাদ্দ না পেয়ে তিনি টাকা ফেরত চাইলে তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে টাকা ফেরত দেওয়ার বিষয়ে টালবাহানা করা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায় সংবাদটি প্রকাশের পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নায়েব আশরাফুজ্জামান ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা ফেরত দেন। এতে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলেও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নায়েব আশরাফুজ্জামানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইনের সাথে কথা বলে জানতে পারি- নায়েবের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছে, টাকা ফেরত দেওয়া মানেই দায়মুক্তি নয়; বরং পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় এ ধরনের দুর্নীতি ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা।



ফেসবুক কর্নার