June 8, 2026, 11:12 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার দর্শনায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দর্শনা রেল বাজারে বিভিন্ন দোকান ও অবৈধ যানবাহনে তল্লাশী করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান ও আবদুল্লাহ আল নাঈম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দোকানগুলিতে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কিছু পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে তিন দোকানিকে জরিমানা করা হয়।
মাস্টার ফাস্ট ফুড কর্নার: ২ হাজার টাকা
মনির মুরগির দোকান: ১ হাজার টাকা
মোঃ জয়নাল মুদি দোকান: ১ হাজার টাকা
মোট জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার টাকা। অভিযানের সময় বাজারের আরও অন্তত ১০টি দোকান পরিদর্শন করা হয়। ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করা হয়, পণ্য ন্যায্যমূল্যে বিক্রি ও ক্রয় করতে হবে এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান বলেন, “রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার