July 2, 2026, 8:43 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অভিযানে ৭৬টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

খুলনায় চুরি-ছিনতাই ও অনলাইনে সংঘটিত প্রতারণা দমন অভিযানে ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অপস এন্ড ইন্টেলিজেন্স শাখা সাইবার ক্রাইম ইউনিট ৭৬টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় হাতিয়ে নেওয়া ৩০ হাজার ৬শত টাকা উদ্ধার করেছে।
বিভিন্ন থানায় মোবাইল হারানো ও বিকাশ প্রতারণার জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের সহকারী অধিনায়ক আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার আলী নওয়াজসহ অন্যান্য কর্মকর্তা।
বাগেরহাট থেকে ফোন নিতে আসা এক নারী বলেন, “আমার স্বামীর উপহার মোবাইলটি হারিয়ে আমি খুব দুঃখ পেয়েছিলাম। জিডি করার পর ৩ এপিবিএন পুলিশ এটি উদ্ধার করে আমার হাতে হস্তান্তর করেছে। আমি অত্যন্ত আনন্দিত।”
৩ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহকারী অধিনায়ক আবুল কালাম আজাদ জানান, চুরি-ছিনতাই ও অনলাইনে সংঘটিত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার