June 8, 2026, 11:16 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

আটোয়ারীতে প্রকাশ্যে জুয়ার আসর, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশিত

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি বোর্ড পেতে জুয়া খেলায় অংশ নিচ্ছেন। বিষয়টি স্থানীয়ভাবে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি করেছে।
অভিযোগ রয়েছে, জুয়ার আসরে উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা ইতি বেগমের স্বামী মো. নজরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি ওয়ার্ডের দায়িত্বশীল পদে রয়েছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।
প্রকাশ্যে জুয়া খেলা আইনত দণ্ডনীয় অপরাধ। সচেতন মহল অভিযোগ তুলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আটোয়ারী থানার মন্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।



ফেসবুক কর্নার