July 2, 2026, 8:35 pm
শিরোনাম :
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই

নবনির্বাচিত এমপি নজরুল ইসলাম লেবু বললেন: “আমি নিজেও দুর্নীতি করবো না, কাউকেও দিচ্ছি দেবো না”

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
সভায় তিনি বলেন, “আমি নিজেও দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবনির্বাচিত এমপি আরও বলেন, সরকারি দপ্তরগুলোকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সৎভাবে কাজ করা অত্যাবশ্যক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ সারোয়ার খান, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা একযোগে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত



ফেসবুক কর্নার