July 2, 2026, 7:22 pm
শিরোনাম :
চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১

অভয়নগর প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর এক আসামি পলাতক রয়েছেন।
অভিযানটি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বেলা ২:৩০ মিনিটে জেলার ভোলাহাট উপজেলা-এর ছোট গোপিনাথপুর গ্রামে পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামি:
১। মোসাঃ হাসনা হেনা (৪৩), স্বামী—মাতিন আলী, সাং—ছোট গোপিনাথপুর, ইউপি—ভোলাহাট, থানা—ভোলাহাট, জেলা—চাঁপাইনবাবগঞ্জ।
পলাতক আসামি:
২। মাতিন আলী (৪৭), পিতা—মৃত সাইফুদ্দিন, সাং—ছোট গোপিনাথপুর, ইউপি—ভোলাহাট, থানা—ভোলাহাট, জেলা—চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে তাদের নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।



ফেসবুক কর্নার