June 9, 2026, 12:25 am
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

গোবিন্দগঞ্জ পৌর নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী ফারুক আহম্মেদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক
Oplus_131072

আসন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫নং ওয়ার্ডের প্রধানপাড়া ও পশ্চিম শিল্পপাড়াবাসীর উদ্যোগে মেয়র প্রার্থী ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ আয়োজন শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির একটি অংশ। পবিত্র রমজান মাসে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহম্মেদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গোবিন্দগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের সমর্থন ও দোয়া থাকলে আমি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, পানি সরবরাহ ও নাগরিক সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান ও ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ, জাতি ও পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পৌর নির্বাচনকে ঘিরে এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় রাজনৈতিক পরিবেশকে সক্রিয় করে তোলে।



ফেসবুক কর্নার