
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে যখন ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে, তখন আন্তর্জাতিক অনলাইন কোর্স সম্পন্ন করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন পটুয়াখালীর দশমিনার তরুণ নিরব শীল।
পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম LinkedIn-এ চালু থাকা “What Is Generative AI?” শীর্ষক একটি বিশেষায়িত কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। কোর্সটির প্রশিক্ষক ছিলেন তুর্কি-কানাডীয় কনটেন্ট নির্মাতা Pinar Seyhan Demirdag, যিনি জেনারেটিভ এআইভিত্তিক ভিজ্যুয়াল প্রোডাকশন প্রতিষ্ঠান Cuebric AI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
সম্প্রতি অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নে অংশ নিয়ে নিরব শীল ৯০ শতাংশ নম্বর অর্জন করেন। কোর্স সম্পন্নের পর তিনি National Association of State Boards of Accountancy (NASBA) স্বীকৃত একটি আন্তর্জাতিক সনদ লাভ করেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের সনদ বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়ে থাকে।
নিজের প্রতিক্রিয়ায় নিরব শীল বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও সৃজনশীল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে আন্তর্জাতিক কোর্স সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত।”
প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা অর্জনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ তরুণদের এগিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। নিরব শীলের এই অর্জন দশমিনা উপজেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।