June 9, 2026, 12:19 am
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা-লুটপাট, জামায়াত কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এর ৬ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক জামায়াত কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন এবং দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটার, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেন। এছাড়া আলমারি ও ড্রয়ারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও সরকারি নথিপত্রও তছনছ করা হয়।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান জানিয়েছেন, হামলাকারীরা কার্যালয়ের ড্রয়ারে থাকা নগদ অর্থ ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়েছে। এই ঘটনায় পরিষদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের সেবা প্রদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর মো. মোজদার রহমান বাদী হয়ে অভিযুক্ত জামায়াত কর্মী ও অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারি দপ্তরের নিরাপত্তা জোরদার এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার