July 2, 2026, 6:26 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

তাড়াশে অবৈধ পুকুর খনন: ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ টাকা জরিমানা, ভেকু ও ডাম্প ট্রাক জব্দ

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ও দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমিতে পুকুর খনন এবং পরিবেশের ক্ষতি করার অভিযোগে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার ফলে ফসলি জমির ক্ষতি এবং আশপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের অবৈধ খনন কার্যক্রম পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, অবৈধ পুকুর খনন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার