June 22, 2026, 10:51 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী: জনগণের আস্থার প্রতীক সায়েমা খাতুন

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাসিন্দা ও দুইবারের উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সায়েমা খাতুন। তার মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সমর্থনের জোয়ার দেখা গেছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততার কারণে তিনি এ দায়িত্ব পালনে যোগ্য প্রার্থী।
একাধিক দলীয় সূত্রে জানা যায়, সায়েমা খাতুন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি পরপর দুইবার নির্বাচিত হয়েছেন। ১৯৯২ সালে রাজনৈতিক জীবন শুরু করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং দল ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সংরক্ষিত আসনে সুযোগ পেলে নারী নেতৃত্বের বিকাশ ও স্থানীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়রা বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। দলীয় কর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, তাকে মনোনয়ন দেওয়া হলে নারী নেতৃত্ব হিসেবে সংসদে গিয়ে সোনামসজিদ স্থলবন্দর, পদ্মা ভাঙন সমস্যা ও নারীদের কর্মসংস্থানসহ এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের কোনোটিতেই দলটির জয় না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংরক্ষিত আসনে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশী সায়েমা খাতুন বলেন, “দল আমাকে মনোনীত করলে বা দায়িত্ব দিলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব এবং নারী সমাজ ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকব।”



ফেসবুক কর্নার