July 2, 2026, 7:23 pm
শিরোনাম :
চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা হাকিমপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত মেসিকে অপরাধীর মতো তল্লাশি, বিব্রতকর পরিস্থিতিতে গোটা আর্জেন্টিনা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ

কুলাউড়ায় চোরাই গাড়ির যন্ত্রপাতিসহ, দুইজন আটক

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই একটি গাড়ির বিভিন্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নির্দেশনায় এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর তত্ত্বাবধানে এসআই জুনেদসহ থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে গাড়িটির বিভিন্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল কুলাউড়া থানায় নিয়ে আসা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
১) মো. তৈয়ব আলী (৫৮), পিতা: মো. শুক্কুর আলী, মাতা: লংজান বিবি, গ্রাম: ধর মন্ডল, থানা: নাসিরনগর।
২) ফজলু মিয়া (৩৫), পিতা: আব্দুল ওয়াহিদ, মাতা: ছালেহা বেগম, গ্রাম: শিমুলতলা, থানা: চুনারুঘাট।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ি চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।



ফেসবুক কর্নার