June 9, 2026, 12:03 am
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

বাঘারপাড়ায় হাট-বাজারে পবিত্র রমজান উপলক্ষে তদারকি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজানকে সামনে রেখে বাঘারপাড়া উপজেলার হাট-বাজারগুলোতে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে নিয়মিত তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌরসভার চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। উপজেলা সদরের চৌরাস্তার ‘সাকিব স্টোর’, বাসস্ট্যান্ডের ‘দুলাল ফল ভান্ডার’ এবং বকুলতলার ‘রানা এন্টারপ্রাইজ’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পণ্যের নির্ধারিত মূল্য তালিকা টাঙানো ছিল না। এ অপরাধে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে আদালতের পেশকার ও বাঘারপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার সাংবাদিকদের জানান, “রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সচেতন ক্রেতারা।



ফেসবুক কর্নার