July 2, 2026, 6:24 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

নাটোরে সাবেক মেয়রের অনুদান

অভয়নগর প্রতিবেদক

নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুন-এর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উত্তর পটুয়াপাড়া ঝাউতলা এলাকার মসজিদ প্রাঙ্গণে এ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, শ্রমিক দলের নেতা রাসেল আহম্মেদ আমানতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে তিনি নিজ তহবিল থেকে এ অর্থ প্রদান করেছেন। পর্যায়ক্রমে নাটোর পৌরসভার ১২০টি মসজিদে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। বক্তারা উল্লেখ করেন, মেয়র থাকাকালীন সময়েও তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছিলেন।



ফেসবুক কর্নার