June 22, 2026, 8:38 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

শিবচরে সোহেল হত্যার প্রতিবাদে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে সুদের টাকা না দেওয়ার জেরে সোহেল বেপারী (৩৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিহত সোহেলকে বাড়ির পাশের গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, পাওনাদার হাসান মাদবর ও তার লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
পরিবার ও স্থানীয়রা জানান, সোহেল হাসান মাদবরের নিকট থেকে সুদে টাকা নিয়েছিলেন। টাকা পরিশোধ করতে না পারায় পূর্বে মারধর করা হয়। গত মঙ্গলবার রাতে ফোনে ডেকে নিয়ে ঘর থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পরিবার দাবি করেন, হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার করা হোক। মানববন্ধনে স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার