June 8, 2026, 11:16 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

নীলফামারীতে রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অভয়নগর প্রতিবেদক

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে ইউনিটির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সাবেক সভাপতি আলমগীর সরকার, র‍্যাব-১৩ এর ডিএডি ফয়েজ আহমেদ ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ সামসুল হক শাহ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্ এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ। বক্তারা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ঐক্যবদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার