June 8, 2026, 11:16 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য লিংকনের সংবর্ধনা

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য লিংকনের সংবর্ধনা

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। বক্তারা এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে সংসদ সদস্যের সহযোগিতা ও দিকনির্দেশনার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক নেতারা অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে গোবিন্দগঞ্জকে আধুনিক ও বৈষম্যহীন উপজেলা হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকরা।



ফেসবুক কর্নার