June 8, 2026, 11:16 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

শিবগঞ্জে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দিনব্যাপী কর্মসূচি

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শুক্রবার দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টায় তিনি ঐতিহাসিক মহাস্থান মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার