July 2, 2026, 4:30 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক ভাইপো হত্যা মামলায় কাকা গ্রেপ্তার, পলাতক আসামিদের খুঁজছে পুলিশ কৃতি শ্যাননের বিয়ে নিয়ে মুখ খুললেন দুলাভাই প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান, বেহাল বিদ্যালয় পরিবেশে ক্ষোভ বরবাদ’-এর পর ফের হৃদয়ের ছবিতে শাকিব খান বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড

বাগেরহাট রামপালে সাংবাদিককে চাঁদা ও প্রাণনাশের হুমকি

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় ফ্রিল্যান্স সাংবাদিক মোঃ সোহানুর রহমানকে ১ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী এই ঘটনায় রামপাল থানায় জিডি (নং-১১২২) দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ইব্রাহীম শেখ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট এবং শারীরিক হামলার হুমকি দিয়েছেন।
সোহানুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। অভিযুক্ত ও তার সহযোগীরা পূর্বেও তাকে বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবির চেষ্টা করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি ফেসবুকে সরাসরি মেসেজের মাধ্যমে টাকা দাবি করা হয় এবং বিকাশ নম্বর পাঠানো হয়। নিরাপত্তাজনিত উদ্বেগে সাংবাদিক থানায় যান।
রামপাল থানার এসআই জহিরুল ইসলাম অভিযোগটি তদন্ত করছেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত আইডি হ্যাক হয়েছে দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহীম শেখ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বিভিন্ন অভিযোগে জড়িত থাকার কথাও উল্লেখ করা হয়। সচেতন মহল দ্রুত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার