June 22, 2026, 7:24 pm
শিরোনাম :
সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন

আইডেন্টিটি পলিটিক্স’ নিয়ে গোবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘The Problem of Identity Politics and the Defense of a Cosmopolitanism of Proximity’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে সেমিনারটি আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন University of Beira Interior-এর যোগাযোগ বিভাগের অধ্যাপক প্রফেসর আন্দ্রে বারাতা। তিনি সমসাময়িক রাজনীতির বিভিন্ন চ্যালেঞ্জ, বৈশ্বিক প্রেক্ষাপটে পরিচয়ভিত্তিক রাজনীতির প্রভাব এবং ‘নিকটবর্তী কসমোপলিটানিজম’ ধারণার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবা উদ্দিন। তিনি বলেন, বর্তমান বিশ্বরাজনীতিতে পরিচয়ভিত্তিক বিভাজন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এবং এ ধরনের একাডেমিক আলোচনা শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সহায়ক ভূমিকা রাখে।
সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মূল বক্তার সঙ্গে মতবিনিময় করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।



ফেসবুক কর্নার