June 22, 2026, 9:02 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

পত্নীতলায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পত্নীতলা উপজেলা-য় পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে প্রতিমা রানী (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী প্রদীপ কুমারকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের চৌধুরীপাড়ার বাসিন্দা প্রদীপ কুমারের সঙ্গে তার স্ত্রী প্রতিমা রানীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার রাতে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে প্রতিবেশীরা জানান। স্থানীয়দের ধারণা, লাঠির আঘাতেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ইউপি সদস্য বাবুল কুমার জানান, অতীতেও তাদের পারিবারিক বিরোধ মীমাংসা করা হয়েছিল। তিনি দাবি করেন, প্রদীপ নেশাগ্রস্ত অবস্থায় মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করতেন।
পত্নীতলা থানা পুলিশ-এর তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার