June 8, 2026, 8:02 pm
শিরোনাম :
বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট

আলহাজ্ব ওয়ালীউল্লাহর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্যোগ নেন বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও ১১নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ওয়ালীউল্লাহ।
উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের খারুয়া মাদ্রাসা বাজারে অবস্থিত নিজস্ব দলীয় কার্যালয়ে ইউনিয়ন যুবদল নেতা হাসান মাহমুদ বাবুলের তত্ত্বাবধানে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইফতারের পূর্বে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জাতির সুখ-শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়। উপস্থিত বক্তারা পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়



ফেসবুক কর্নার