July 2, 2026, 10:55 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও স্বচ্ছতা বৃদ্ধিতে এডভোকেসি সভা

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী ডায়াবেটিস সমিতির সম্মেলন কক্ষে রিইব-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। “তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি, নীলফামারীর সভাপতি আব্দুল মোমিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা আনোয়ারুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সাংগঠনিক সম্পাদক রাজা আহমেদ, হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা ওমর ফারুক এবং সনাক সদস্য মিজানুর রহমান লিটু।
সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নীলফামারীতে রিইব-এর বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করেন। তারা বলেন, নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হলে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। তথ্য অধিকার আইন শুধু একটি আইনি কাঠামো নয়, বরং এটি নাগরিক ক্ষমতায়নের কার্যকর মাধ্যম।
এ সময় আইন বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আরটিআই গ্রুপ ও গণগবেষণা দলের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।



ফেসবুক কর্নার