April 28, 2026, 5:19 am
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই

দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার বোতল কোরেক্স ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স ও ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত প্রায় পৌনে ২টার দিকে উপজেলার কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারা। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৯৫ বোতল কোরেক্স ও মেয়াদোত্তীর্ণ ১১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর, হাড়দ্দহ গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম এবং একই গ্রামের জিয়া উদ্দীন গাজীর ছেলে মুসা করিম।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় খুলনা র‌্যাব-৬ সিপিসি-১ এর এসআই সানাউল্লাহ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৪, তারিখ ০১/০৩/২০২৬)। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে



ফেসবুক কর্নার