April 23, 2026, 4:27 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

বইমেলায় জবির চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন

অভয়নগর প্রতিবেদক

অমর একুশে বইমেলা-২০২৬-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ৪টি নতুন গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণের মোড়ক উন্মোচন মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এবারের মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক ও গবেষণামূলক যে ৪টি বই প্রকাশ পেয়েছে সেগুলো হলো :

১. স্মার্টফোন আসক্তি নিয়ে গবেষণা : সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামান যৌথভাবে লিখেছেন ‘Smartphone Addiction in Bangladesh: How School-Children are Affected’। বইটিতে সমসাময়িক সমাজে স্কুলশিক্ষার্থীদের ওপর স্মার্টফোন আসক্তির নেতিবাচক প্রভাব ও এর কারণ বিশ্লেষণ করা হয়েছে।

২. বাংলা সাহিত্যে হাদিস চর্চা : ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ রচিত গ্রন্থ ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদিস চর্চা’। এতে দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব এবং বাংলা ভাষা ও সাহিত্যে এর সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরা হয়েছে।

৩. জলবায়ু কূটনীতি : রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-উল আজম সওদাগর লিখেছেন ‘Climate Diplomacy of Bangladesh: Trends and Issues’। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান ও অভিযোজনভিত্তিক দাবিগুলো গবেষণার মাধ্যমে বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

৪. কমিউনিটি জার্নালিজম : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম রচিত ‘Voices from the Margins: Community Journalism and Development Realities in Bangladesh’। এই গ্রন্থে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও উন্নয়ন-সংকট মূলধারার গণমাধ্যমে কতটুকু প্রতিফলিত হয়, তা নিয়ে আলোচনা করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

তিনি বলেন, গবেষণাভিত্তিক এই গ্রন্থগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গবেষকদের এই প্রচেষ্টা প্রশংসনীয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের মানসম্মত প্রকাশনা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শ্রেষ্ঠত্ব তার প্রকাশনার মাধ্যমেই ফুটে ওঠে। এই বইগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি স্টল সাজ-সজ্জা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার