July 2, 2026, 9:10 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

ঝিকরগাছায় ব্যক্তি উদ্যোগে পাখিদের নিরাপদ খাদ্য আশ্রমের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

“উড়তে উড়তে হাফিয়ে গেছো, ওহে পাখীর ঝাক, একটু থামো মাছ খেয়ে যাও, মাছরাঙ্গা, চিল, বক বা-কাক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ব্যক্তি উদ্যোগে পাখিদের নিরাপদ খাদ্য আশ্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় বর্ণিল সমাজকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান দিপুর আয়োজনে এবং সাদা মানের মানুষ খ্যাত সায়েদ আলীর পরিচালনায় কুলিয়া গ্রামে আশ্রমের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে পুকুরে মাছ ছেড়ে এ আশ্রম কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব, ঝিকরগাছার এসকে ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব, কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জব্বার আজাদী, সহকারী শিক্ষক মিজানুর রহমান, শিক্ষাবিদ আতাউর রহমান, ইউপি সদস্য মিলন হোসেন, ডাঃ জাবেদ আলী, মফিজুর রহমান ঢালি এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ পাখিদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় biodiversity রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার