April 23, 2026, 4:16 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ভবানীগঞ্জের হেদায়তি পাড়া এলাকায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার তিন দিন আগে প্রথমবার চেষ্টা করা হয় এবং গত ২৮ তারিখ আনুমানিক সকাল ১১টার দিকে আবারও একই ধরনের ঘটনা ঘটে।
শিশুটি বাসায় ফিরে তার বাবা-মাকে জানায়, “লোকটা ভালো না। ও আমাকে ডাকছিল, আমি ভয় পেয়ে বাসায় চলে আসছি।” পরিবারের সদস্যরা জানান, শিশুর কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তারা উদ্বিগ্ন হয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। পরে শিশু তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। এরপর পরিবারের সদস্যরা আইনগত পদক্ষেপ নেন।খোঁজ নিয়ে জানা গেছে, ভবানীগঞ্জ মোহনা ক্লিনিকের পাশের একটি স-মিলের মালিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টার কথাও শোনা যায়, যা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সচেতন মহলের দাবি, এ ধরনের সংবেদনশীল ঘটনায় কোনো ধরনের আপস-মীমাংসা নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।



ফেসবুক কর্নার