July 2, 2026, 9:12 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

কাউনিয়ায় এডিপি রাস্তা নির্মাণে অনিয়ম, ভাইরাল ভিডিওর পর প্রশাসনের পদক্ষেপ

অভয়নগর প্রতিবেদক

রংপুরের কাউনিয়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পিআইসি’র আওতায় ৬৩ মিটার রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই অভিযোগের সঙ্গে যুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
উপজেলা প্রকৌশলী অফিসের সূত্রে জানা গেছে, বালাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিশ্বর এলাকায় পিআইসি’র মাধ্যমে রাস্তা নির্মাণে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পে স্টিমেট অনুযায়ী প্রথম শ্রেণির ইট ব্যবহার করার কথা থাকলেও সেখানে দ্বিতীয় শ্রেণির ইট ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
ভাইরাল ভিডিওর পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। পরে ব্যবহৃত নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্টরা স্টিমেট অনুযায়ী মানসম্মত সামগ্রী দিয়ে পুনরায় কাজ শুরু করেন।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, “ছুটির দিনে অফিসকে না জানিয়ে কাজ করা হয়েছে। আমাদের উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছেন। কোনো নিম্নমানের কাজ অনুমোদন দেওয়া হবে না।”
প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানানো হলেও স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি



ফেসবুক কর্নার