July 2, 2026, 9:07 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

মনিরামপুরে প্রবাসীর স্ত্রী ও কন্যা সন্তান নিখোঁজ, অপহরণের অভিযোগ

মনিরামপুর যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী আশা খাতুন (২২) এবং তার ৫ বছর বয়সী কন্যা আরোহি জান্নাত নিখোঁজ হওয়ার ঘটনায় পার্শ্ববর্তী পারখাজুরা গ্রামের হিন্দু যুবক কৌশিক (২১) ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে।
ঘটনার দিন, ১৮ ফেব্রুয়ারি বিকেলে আশা খাতুন তার কন্যাকে নিয়ে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত শেষ হলেও তিনি ও শিশুটি বাড়িতে ফেরেননি। পরবর্তীতে জানা যায়, কৌশিক ও তার সহযোগীরা রাজগঞ্জ বাজার এলাকা থেকে মা ও শিশুকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করেছে।
নিখোঁজ আশার মা নূর জাহান বেগম জানান, “আমার জামাই বিদেশে রক্ত পানি করে টাকা পাঠায়। এই সুযোগে আমার মেয়ে ও নাতনি ফুসলিয়ে নিয়ে গেছে। আমি তাদের ফেরত চাই।” তিনি আরও বলেন, মেয়েকে উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু প্রভাবশালী মহলের কারণে কোনো সহায়তা পাচ্ছেন না।
মনিরামপুর থানায় দায়ের করা অভিযোগে কৌশিক ছাড়াও তার বাবা তপন (৫০) এবং অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আল-মামুন নামের এক যুবক অপহরণের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার